ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৩ বার পঠিত

ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের রুইতা গ্রামের একটি বাগান থেকে ওবায়দুল নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ভোলা সদর উপজেলায় গত চার দিনে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওবায়দুল মঙ্গলবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়। কিন্তু রাত ১২টা বাজলেও সে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বুধবার সকালে নিহতের বাড়ির পাশের একটি সুপারি বাগানে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওবায়দুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ভোলা পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল ওবায়দুলের। সে পড়াশুনার পাশাপাশি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত।

এর আগে ঈদের দিন ১০ জুলাই রবিবার সকালে আলী নগর ইউনিয়নের চরসিফলি গ্রামে কুপিয়ে নাহিদ নামে এক যুবককে হত্যা করা হয়। তাৎক্ষণিক অভিযুক্ত রায়হানকে গ্রেফতার করা হয়। ঈদের পরের দিন সোমবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে পা বাঁধা অবস্থায় জয়তুন নেছা নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102