ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তীব্র গরমে জীবন যায় যায় অবস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

দেশজুড়ে তীব্র গরমে জীবন যায় যায় অবস্থা। বাড়ির বাইরে বের হওয়ার জো নেই। বেরুলেই ঘেমে একাকার সবাই। বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি কম থাকায় তাপপ্রবাহের আওতা আরও বেড়েছে। গরমের কষ্ট আরও দুদিন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে লঘুচাপটি সুস্পষ্ট লঘু চাপে পরিণত হয়ে ভারতীয় উপকূলে অবস্থান করছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে কোনো বৃষ্টি হয়নি। রংপুর বিভাগের শুধু তেতুলিয়ায় ৫ আর ঢাকা বিভাগের নিকলীতে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া এ দুই বিভাগের অন্যান্য অঞ্চল ছিল বৃষ্টিহীন। এসময়ে রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর আগে রাজশাহী ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিলো বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

সুস্পষ্ট লঘুচাটি উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। আগামী দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান আব্দুল মান্নান।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৭৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহী ও সৈয়দপুরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102