ads
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুশান্তের অপমৃত্যু; মাদক মামলার চার্জশিটে রিয়াসহ ৩৫ জনের নাম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৪৯ বার পঠিত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শুরু হওয়া মাদক সংক্রান্ত মামলার চার্জশিটে বুধবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম উল্লেখ করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সুশান্তের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মাদক মামলায় রিয়াকে অভিযুক্ত করেছে এনসিবি। রিয়ার বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ আনা হয়েছে।

রিয়াসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। এই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীরও নাম রয়েছে। এনসিবি সূত্রে জানা গিয়েছে, সুশান্তকে অনেক বার গাঁজা সরবরাহ করেন বলে রিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে রিয়া চক্রবর্তীকে ১০ বছরের বেশি জেল হতে পারে।

এর আগে রিয়াকে ২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের প্রায় এক মাস পরে তাকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০২০-র ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এর পরই প্রয়াত অভিনেতার সঙ্গে মাদক সংশ্লিষ্টতা ঘটনায় তদন্তে নামে এনসিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102