পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত বেনজনসন রোড় পোস্ট অফিসে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা প্রায় ৪ ঘটিকার সময় এই ঘটনা ঘটে। এসময় ডাকাতের দল অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসময় অত্র এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ আসলেও ডাকাতরা আগেই পালিয়ে যায়।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের স্টেপনি এলাকার বেনজনসন রোড়ের পোস্ট অফিসে দিনে দুপুরে ডাকাতির ঘটনায় হতবাক এলাকাবাসী। এদিকে গত কয়েক দিনে প্রকাশে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার অহিদ আহমদ। স্থানীয় কাউন্সিলার আয়াছ মিয়া জানান‘ ঘটনার পরপরই পুলিশসহ স্থানীয়রা এগিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং এলাকায় পুলিশ তৎপরতা বাড়ানো দাবী জানান।
নতুন মেয়রের দায়িত্ব পাওয়ার পর থেকে পুলিশের সংখ্যা বাড়িয়ে বাসিন্দাদের নিরপত্তা দেয়ার কাজ এগিয়ে চলেছে বলে জানিয়েছেন কাউন্সিলার অহিদ আহমদ। এদিকে ডাকাতির ঘটনার পরপরই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে জনসাধারণকে আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন কাউন্সিলারগন।