ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাগর মোহনায় গোসল করতে নেমে নিখোঁজ এনএসআই কর্মকর্তাসহ ২ জনের লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

বরগুনার তালতলী শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুইজন নিখোঁজ হওয়ার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৪ থেকে ৫টার মধ্যে স্থানীয় জেলেরা শুভসন্ধ্যা পয়েন্টের দক্ষিণ দিক থেকে তাদের উদ্ধার করে।

এর আগে বুধবার (১৩ জুলাই ) দুপুর ১২টার দিকে বরগুনার তালতলী শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এনএসআই কর্মকর্তাসহ দুই জন নিখোঁজ হন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে।

মৃতরা হলেন- মোস্তফা কাদের ও তার স্ত্রীর বোনের মেয়ে নুর আক্তার জুই (১৮)। মোস্তফা কাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার জুনিয়র ফিল্ড অফিসার হিসেবে বরগুনায় কর্মরত ছিলেন।

উদ্ধারকৃতরা হলেন- মোস্তফা কাদেরর স্ত্রী সেলিনা সিকদার (৩৫), ছেলে মাহাতির মোহাম্মাদ (০৯),ও আরেক ছেলে আবদুল করিম(১৬)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102