ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতিসংঘের কর্মকর্তার সঙ্গে বৈঠক বিএনপি নেতাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩৬ বার পঠিত

বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গিয়ে তিন বিএনপি নেতার সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ২টা থেকে প্রায় দেড়ঘণ্টার এই বৈঠক নিয়ে অংশ নেওয়া বিএনপির নেতারা কোনও মন্তব্য করতে রাজি হননি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং ও দলের মিডিয়া কমিটির সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এছাড়া আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে ছিলেন রেবেকা ভিকে।

দেড়ঘণ্টার এই বৈঠক নিয়ে অংশ নেওয়া বিএনপি নেতারা কোনও মন্তব্য রাজি হননি। দলের সূত্রগুলো বলছে, জিন লুইস রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমেই বিএনপির সঙ্গে কথা বললেন। এরপর তিনি অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলতে পারেন। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102