ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ বিমানের নতুন এমডি যাহিদ হোসেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত
অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন

একবছর ৪ মাসের মাথায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বিদায় নিলেন অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল। নতুন করে এ পদে দায়িত্ব পেলেনে অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন।

বুধবার ( ১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে বিমানের এমডি হিসেবে পদায়নের প্রজ্ঞাপন জারি করেছিল।

বিমানের নবনিযুক্ত এমডি মো. যাহিদ হোসেন এর আগে বিমানের পরিচালক ( প্রশাসন ও মানবসম্পদ) হিসেব দায়িত্বরত ছিলেন। একইসঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্বে বিমানের প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট বিভাগের পরিচালক, বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত।

জানা গেছে, বর্তমানে বিমানের পাইলট নিয়োগসহ নানা অনিয়ম নিয়ে অনুসন্ধান চলছে। এছাড়া বিমানের টরন্টো ফ্লাইট নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে শুরু থেকেই । সম্প্রতি বিমানের সেবার মানও ছিল নিম্নমুখী। এমন পরিস্থিতিতে বিদায় নিতে হলো আবু সালেহ্ মোস্তফা কামালকে। বর্তমানে তিনি হজ প্রতিনিধি দলের সদস্য হিসেবে সস্ত্রীক সৌদি আরবে আছেন। দেশে ফিরে দায়িত্ব হস্তান্তর করলে দায়িত্ব গ্রহণ করবেন যাহিদ হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102