ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার প্রেমের টানে আমেরিকান তরুণী গাজীপুরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক নারী প্রেমের টানে এখন গাজীপুরের শ্রীপুরে। ধর্ম আর নাম বদলে ভালোবাসার যুবককে বিয়ে করে সেজেছেন বাঙালি গৃহবধূ। ভবিষ্যতে তিনি বাঙালি স্বামীকে নিয়ে স্থায়ী বসতি গড়ে তুলতে চান আমেরিকায়। ঈদ আনন্দের সঙ্গে ওই বাড়িতে এখন রয়েছে বাড়তি আনন্দ-উল্লাস। প্রেমের এই কাহিনী ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ওই নবদম্পতিকে দেখতে ভিড় জমাচ্ছেন তাদের বাড়িতে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকার ইমরান খানের বাড়িতে এখন উৎসুক মানুষের ভিড় লেগেই আছে। এর কারণ প্রেমের সম্পর্কের জেরে আমেরিকান তরুণী লিডিয়া লুজা ঈদের পরদিন ওই পরিবারে এসে বাঙালি বউ সেজে সংসার পেতেছেন। পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সবাই সাদরে গ্রহণ করেছেন। এলাকাবাসী এটাকে দারুণভাবে উপভোগ করছেন।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা লিডিয়া লুজা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমে হাবুডুবু খেয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই ইমরানকে বিয়ের সিদ্ধান্ত নেন।

লিডিয়া লুজা খান জানান, গত মার্চ মাসে চেষ্টা করেন বাংলাদেশে আসতে। ওই সময় ভিসা জটিলতায় বাংলাদেশে আসতে না পারায় নেপালে গিয়ে তাদের বিয়ে হয়। ধর্মান্তরিত হয়ে নামের সঙ্গে স্বামীর পরিবারের উপাধি ‘খান’ শব্দটি যোগ করেন।

এই ঈদের পরদিন এখানে এসে স্বামীর পরিবারের সঙ্গে খুবই হাসি-খুশি ও পারিবারিক পরিবেশের চমৎকার দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ইমরান খান জানান, গত জানুয়ারির শেষ সপ্তাহে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। মাসখানেক পর লুজা বিয়ের প্রস্তাব দেয়। পরে মার্চ মাসে আলাপ আলোচনার ভিত্তিতে দুজনে নেপালে গিয়ে একটি মসজিদে বিয়ে করেন তারা। ধর্ম, রাষ্ট্র, বয়স কোন কিছুই আটকাতে পারেনি তাদের। বাকিটা জীবন একসাথেই কাটাতে চান তারা। স্ত্রীর ইচ্ছায় তিনিও পাড়ি দিতে চান আমেরিকায়। সে লক্ষ্যে কাগজপত্র তৈরি প্রস্তুতি চলছে।

শ্রীপুরের যুবক ইমরান খান ইস্টওয়েস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
আর লিডিয়া লুজা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসিন্দা। দুই ভাইয়ের একটি মাত্র বোন সে। ছোটবেলা থেকেই লুজা দাদুর কাছে বড় হয়েছেন।

শ্রীপুরের এলাকাবাসী বলেছেন, তাদের দুজনের প্রেমের জয় হয়েছে। সংসার টিকে থাকুক আজীবন, দীর্ঘজীবী হোক তারা এমনটাই চাচ্ছেন এলাকার সবাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102