ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তালতলীতে গোসল করতে গিয়ে ভাগ্নিসহ এনএসআই কর্মকর্তা নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত
বরগুনা

বরগুনার তালতলীতে পায়রা, বলেশ্বর ও বিষখালি এ তিন নদীর মোহনায় পরিবারের সঙ্গে গোসল করতে নেমে ভাগ্নিসহ এনএসআই কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে তালতলী রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার মোস্তফা কাদের (৫৪) ও তার ভাগ্নি নুর আক্তার জুঁই (১৭)। নিখোঁজ মোস্তফা কাদের তালতলী উপজেলায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নিখোঁজ এনএসআই সদস্যের স্ত্রী সেলিনা শিকদার জানান, সপরিবারে তিন নদীর মোহনায় (শুভসন্ধ্যা সৈকত নামে পরিচিত) ঘুরতে গিয়েছিলেন মোস্তফা কাদের। বেলা ১২টার দিকে গোসল করার সময় স্রোতের টানে অনেকটা গভীরে চলে যান তারা পাঁচজন। পরে তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মোস্তফা কাদের ও তার বোনের মেয়ে জুঁই নিখোঁজ হন।

এ বিষয়ে তালতলীর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে তালতলী থানা পুলিশ, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পেশাল টিমসহ স্থানীয় লোকজন নিয়ে আমরা উদ্ধার কাজ চালাচ্ছি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু বাংলানিউজকে জানান, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102