ads
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ট্যুরিস্ট পুলিশের এসপি দেওয়ান লালন মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৫৪ বার পঠিত
পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ। ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট ট্যুরিস্ট পুলিশে কর্মরত পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই পুলিশ কর্মকর্তা।

দেওয়ান লালন আহমেদ বিসিএস পুলিশ ক্যাডারে ২৪তম ব্যাচের কর্মকর্তা। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চলতি বছরের গত ৬ জুন তিনি ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে লিগ্যাল অ্যান্ড মিডিয়ার দায়িত্ব পেয়েছিলেন। এর আগে খুলনা ট্যুরিস্ট পুলিশের এসপি ছিলেন দেওয়ান লালন।

পুলিশে চাকরি করেও গীতিকার ও লেখক হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন এই কর্মকর্তা। করোনা মহামারির সময় পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে দেওয়ান লালনের ‘দুঃসময়ের হাল ধরা নাবিক মানবিক আর নির্ভীক-বাংলাদেশ পুলিশ’ শিরোনামের গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে বেশ জনপ্রিয়তা পায়। গানটিতে সুর ও কণ্ঠ দেন শিল্পী অটামনাল মুন।

দেওয়ান লালন আহমেদের পাঁচ শতাধিকের বেশি গান রয়েছে। সিনেমা, নাটক, সমসাময়িক বিষয়, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, মা-বাবা, প্রেম-বিরহ নিয়ে তাঁর গান উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি মাটি ও মানুষের চিরায়ত বোধের লোকগান, লালন ফকিরের মানুষতত্ত্ব নিয়েও গান লিখেছেন।

পুলিশের এই কর্মকর্তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তাঁর কাছ থেকেই দেশপ্রেমের আদর্শ ছোটবেলা থেকে বুকে ধারণ করেছেন। স্কুলজীবনে শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা ছিল লালন আহমেদের। তারপর লেখালেখির প্রতি আগ্রহ শুরু। তাঁর পাঁচটি বই প্রকাশিত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102