ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালীতে যুবলীগ নেতা আমিরুলসহ গ্রেপ্তার ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৩ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ছিনতাইকৃত ১৯ লাখ টাকার মধ্যে চার লাখ ৫৪ হাজার ৫০০ টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় ছিনতাইকারী দলের সদস্য যুবলীগ নেতা আমিরুল ইসলাম সুজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্যগুলো নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ওই এলাকার আমিরুল ইসলাম সুজন (২৮), চৌমুহনীর করিমপুর এলাকার জুবায়েদ হোসেন বিপ্লব (২৮), হাজীপুর এলাকার পারভেজ (৩০) এবং গণিপুর এলাকার সাহাবুদ্দিন (৩৭)।

পুলিশ জানায়, গত ২০ জুন চৌমুহনী আটিয়া বাড়ি ব্রিজ এলাকা থেকে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের মাস্টার এজেন্ট ‘এসবি টেলিকম’ এর ব্যাংক থেকে উত্তোলনকৃত ১৯ লাখ টাকা বিভিন্ন শাখাগুলোতে নেওয়ার উদ্দেশ্যে বের হন মোজাম্মেল হোসেন জামশেদ। ব্যাংক থেকে টাকা নিয়ে সড়কের দিকে আসার সময় জামশেদের গতিরোধ করে তাদের কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে নিয়ে যায় গ্রেপ্তারকৃতরাসহ ছিনতাইকারী দলের অন্য সদস্যরা। পরে এ ঘটনায় গত ২১ জুন এজেন্টের পরিচালক সাইফুল বাশার বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, মামলার পরবর্তীতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেগমগঞ্জ থানার সহযোগিতায় চৌমুহনী গণিপুর, পৌর করিমপুর ও দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা সুজনসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাহাবুদ্দিনের বাড়ি থেকে ছিনতাইকৃত চার লাখ ৫৪ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়। ১৬৪ ধারায় তাদের জবানবন্দি এবং ঘটনার রহস্য উদঘাটনের জন্য তাদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102