ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুখে মাখলেই ক্ষতি, ১৭ ক্রিম নিষিদ্ধ করেছে বিএসটিআই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩৩ বার পঠিত

ক্ষতিকারক উপাদান দিয়ে তৈরি একটি দেশি ও ১৬টি বিদেশি রং ফর্সাকারী ক্রিম নিষিদ্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন—বিএসটিআই। এর মধ্যে ১৪টিই পাকিস্তানের তৈরি আর একটি চীনের। স্থানীয়ভাবে তৈরি একটি আর অন্যটির উৎস জানা যায়নি।

এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিএসটিআই বলেছে, ত্বকের জন্য ক্ষতিকারক পদার্থ থাকায় মুখে মাখার এই ক্রিমগুলো আমদানি, বিতরণ, বিপণন ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। বুধবার জারি করা প্রজ্ঞাপনটিতে এ ধরনের ক্ষতিকর পণ্য ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করার আহ্বানও জানিয়েছে সরকারি সংস্থাটি। ক্রিমগুলোর মধ্যে আছে—গোরি হোয়াইটনিং ক্রিম, চাঁদনি হোয়াইটনিং ক্রিম, নিউ ফেস হোয়াইটনিং ক্রিম, ডিউ ক্রিম, গোল্ডেন পার্ল ক্রিম, ফাইজা ক্রিম, নূর হারবাল বিউটি ক্রিম, নূর হারবাল গোল্ড ক্রিম, হোয়াইট পার্ল প্লাস হোয়াইটনিং ক্রিম, প্যাক্স হোয়াইটনিং ক্রিম, ফ্রেশ অ্যান্ড হোয়াইট হোয়াইটনিং ক্রিম, ফেস লিফট হোয়াইটনিং ক্রিম, ফেস ফ্রেশ হোয়াইটনিং ক্রিম, চাইনিজ ডা. রাশেল (নাইট) ক্রিম, ৪-কে প্লাস হোয়াইটনিং ক্রিম, আনিজা গোল্ড হোয়াইটনিং ক্রিম এবং গোল্ড হোয়াইটনিং ক্রিম।

বিএসটিআইয়ের মানদণ্ডে পণ্যে পারদের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১ পিপিএম এবং হাইড্রোকুইনোনের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ৫ পিপিএম নির্ধারিত। বিএসটিআই বলছে, বাজার থেকে মুখে মাখার রং ফর্সাকারী বিভিন্ন ক্রিমের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়। এগুলোর মধ্যে এই ১৭টি ক্রিমে উচ্চমাত্রার ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিলেছে।

ক্রিমগুলোতে অনুমোদিত মাত্রার চেয়ে অন্তত ১০০ গুণ বেশি মার্কারি বা পারদ এবং হাইড্রোকুইনোন আছে। দীর্ঘমেয়াদে এসব ক্রিম ব্যবহারে ত্বকে নানাবিধ রোগের সৃষ্টি হতে পারে। নমুনা পরীক্ষায় দুটি পণ্যে ৫ পিপিএমের বেশি হাইড্রোকুইনোন মিলেছে। এই দুটি হলো, আনিজা গোল্ড হোয়াইটনিং ক্রিম এবং স্থানীয়ভাবে উৎপাদিত গোল্ড হোয়াইটনিং ক্রিম।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102