ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশি কর্মী নিয়োগে সমস্যার সমাধান হয়েছে : মালয়েশিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪৮ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি :কারিগরি ত্রুটি কাটিয়ে খুব শিগগিরই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।

বৃহস্পতিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মানবসম্পদমন্ত্রীর বরাত দিয়ে দেশটির অনলাইন পত্রিকা ফ্রি-মালয়েশিয়াটুডে এ খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে মানবসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কিছু কারিগরি ত্রুটি ছিল, যা ইতোমধ্যে সমাধান হয়েছে। প্রাথমিকভাবে ২৫টি নির্ধারিত এজেন্সির মধ্যে ১৫টি এজেন্সিকে দুই হাজার কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে। মালয়শিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে চূড়ান্ত ঘোষণার পর বাকি ১০টি এজেন্সিও কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে জানান সারাভানান। এসব কর্মীর কাগজপত্র যাচাই-বাছাই চলছে বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য প্রায় তিন বছর বন্ধ থাকার পর ১৯ ডিসেম্বর ২০২১ জনশক্তি রপ্তানির জন্য চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ ও মালয়েশিয়া। তবে সিন্ডিকেট জটিলতায় শুরু হয়নি জনশক্তি রপ্তানি। এর ৬ মাস পর ৩ জুন বাংলাদেশ সফরে শিগগিরই জনশক্তি রপ্তানি শুরুর ঘোষণা দেওয়া হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। জনশক্তি রপ্তানির এ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উভয় পক্ষের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102