ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় বৈধতা পেলেন লক্ষাধিক অভিবাসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪৯ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি :অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধতা দিতে ২০২০ সালের ১৬ নভেম্বর ‘রিক্যালিব্রেশন লেবার’ ও ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ নামে দুটি প্রোগ্রামের ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। এর মধ্যে একটি অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধভাবে কাজের নিয়োগ এবং অপরটি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যাওয়া।

দফায় দফায় বাড়ানো প্রকল্প দুটির একটি ‘রিক্যালিব্রেশন লেবার’ শেষ হয়েছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর এবং ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ নামের অন্য প্রকল্পটি শেষ হয়েছে চলতি বছরের ৩০ জুন।

স্থানীয় সময় বুধবার (১৩ জুলাই) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জায়নুদ্দিন এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশটিতে এখন পর্যন্ত ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ প্রোগ্রামের অধীনে নিবন্ধন হয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৯০৭ জন এবং ‘রিক্যালিব্রেশন লেবার’ প্রোগ্রামে ৪ লাখ ১৮ হাজার ৫২৮ জন অভিবাসী তাদের নিয়োগকর্তার মাধ্যমে বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন।

‘রিক্যালিব্রেশন লেবার’ প্রোগ্রামে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৩৫ হাজার ২৭৬ অবৈধ অভিবাসী অভিবাসন বিভাগে নাম নিবন্ধন করলেও তাদের মধ্য ৩ হাজার ৯০০ জনকে তাদের নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে অন্যত্রে কাজে যোগদানের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বাকি ১ লাখ ১৪ হাজার ১২১ জনকে দেশটিতে কাজ করার জন্য ওয়ার্ক ভিজিট পাসের অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে নিয়োগকর্তাদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিবন্ধিত বিদেশি কর্মীদের এক কোম্পানির ভিসা দিয়ে যাতে অন্য কোম্পানিতে কাজ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় আইনের মুখোমুখি করা হবে। বিদেশি কর্মীদের অর্জিত বেতন ট্র্যাক করার জন্য একটি ই-লকার প্রোগ্রামও বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

স্বারাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ান যারা দেশের ভেতরে অথবা বাহিরে বিদেশিদের সঙ্গে বিয়ে করেছেন তাদের দেশের আইন অনুযায়ী তাদের বিয়ে বৈধভাবে নিবন্ধন করতে বলেছেন। এটিকে কোনোভাবে সহজভাবে নেয়া যাবে না। যাতে ভবিষ্যতে সমস্যা না হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102