ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধলেশ্বরীতে নেমে নিখোঁজ স্কুলছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

মুন্সীগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র অবয়ব আহমেদের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

অবয়ব ওই এলাকার অপূর্ব সূচনার ছেলে। সে স্থানীয় ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। বুধবার উপজেলার নয়াগাঁও এলাকায় গোসলে নেমে স্রোতে তলিয়ে যায় অবয়ব।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর জানান, নিখোঁজ ছাত্রের সন্ধানে নদীতে টহল চলছিল। সন্ধ্যা ৬টার দিকে মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে অবয়ব তার দুই বন্ধুর সাথে কলেজের পেছনে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তারা ভেসে যায়। তবে তার সাথে থাকা দুজন তীরে উঠতে পারলেও অবয়ব আহমেদ পানিতে তলিয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102