ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইঁদুরের গর্তে বিষ দিতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৬৬ বার পঠিত

মাগুরার সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে বিষধর সাপের কামড়ে আসিয়া খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) সকালে ওই ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আসিয়া খাতুন ওই গ্রামের হবিবুরের স্ত্রী।

নিহতের স্বামী হবিবুর বলেন, বাড়ির পাশে আমাদের ধান ভাঙানো মেশিন ঘর। ওখানে আমার স্ত্রী ইঁদুর মারার বিষ ইঁদুরের গর্তে দিতে গেলে সাপ তাকে কামড় দেয়। পরে তাকে ওঝার কাছে নিয়ে গেলে তিনি (ওঝা) বিষ নামাতে পারেননি। এরপর তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণ দাস বিশ্বাস বলেন, সাপের ছোবলে শিকার ষাট বছর বয়সী এক নারীকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি কারণে ওই নারীর মৃত্যু হয়েছে তা পরীক্ষা ছাড়া বলতে পারছি না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102