ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

বাগেরহাটের মোংলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালি এলাকায় এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হল- তেলিখালি এলাকার দেলোয়ার শেখের ছেলে জীম শেখ (৩) ও একই এলাকার লাভলু শেখের মেয়ে বৃষ্টি আক্তার (৪)। দেলোয়ার শেখ পেশায় একজন দিনমজুর ও লাভলু শেখ ঢাকার একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন। জীম শেখ ও বৃষ্টি আক্তার ও সম্পর্কে চাচা ভাতিজি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানায়, তেলিখালি এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল শিশু দুটি। এসময় পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তে দেলোয়ার শেখের পুকুরে পড়ে যায় শিশু দুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে শিশু দুটির লাশ পুকুরের পানিতে ভাসতে দেখেন স্বজনরা। এ সময় শিশু জীম ও বৃষ্টিকে দ্রুত উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় দুটি মৃত্যুর মামলা দায়ের করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102