ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বাইডেনের সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৮ বার পঠিত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শুক্রবার দেখা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বেথেলেহেমে বাইডেনকে স্বাগত জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তারা সংক্ষিপ্ত একটি আলোচনায় বসেন।

আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিন এবং ইসরাইল আলাদা দুটি স্বাধীন দেশ নীতিকে সমর্থন করে।

তিনি আরও বলেন, ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু করার বিয়ষটি এখনো শেষ হয়ে যায়নি।

প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, এমন একটি রাজনৈতিক অবস্থা থাকতে হবে যেখানে ফিলিস্তিনিরা (স্বাধীনতার স্বাদ) দেখতে বা অন্তত অনুভব করতে পারবে। আমরা তাদের ভবিষ্যতকে নষ্ট হয়ে যেতে আশাহীনতার বিষয়টিকে প্রশ্রয় দিতে পারি না।

অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, তারা দেখতে চান যুক্তরাষ্ট্র ইসরাইলের অবৈধ বসতি স্থাপন এবং তাদের হামলা বন্ধ করতে পদক্ষেপ নেবে, যেন ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ না করা যায়।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শান্তি শুরু হবে।

তাছাড়া আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর হত্যার বিষয়টি নিয়ে কথা বলেছেন জো বাইডেন। তিনি জানিয়েছেন, শিরিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে বাইডেন সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।

সূত্র: আল আরাবিয়া

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102