ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মদ্যপ অবস্থায় বেপরোয়া, তরুণ-তরুণী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

খুলনায় মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো ও এন্টি সোশ্যাল কার্যকলাপের দায়ে দুই তরুণ-তরুণীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

শনিবার (১৬ জুলাই) সকালে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান।

আটকরা হলেন- মহানগরীর মুজগন্নী উত্তর পাড়ার শাওন কাজী (২১) ও মেহেরিন জান্নাত মারিয়া (১৮)।

র‌্যাব জানান- শুক্রবার রাতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহানগরীর লবনচরা থানা এলাকায় কতিপয় তরুণ-তরুণী অসামাজিক কার্যকলাপের লিপ্ত রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত ১১টা ২০ মিনিটে র‌্যাব সদস্যরা ওই এলাকার দারোগার ভিটা এলাকায় পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় একজন তরুণ এক তরুণীকে নিয়ে রাস্তার ওপর বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছেন। পরে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলের গতিরোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মদ্যপান করেছেন বলে স্বীকার করেন। এরপর তাদের আটক করা হয়।

আটকদের নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102