ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩৮৪ জাপানি আইনপ্রণেতার বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৫ বার পঠিত

ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ানোয় প্রতিশোধ হিসেবে দেশটির ৩৮৪ আইনপ্রণেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। এসব আইনপ্রণেতারা রাশিয়া ঢুকতে পারবেন না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জাপানি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজেদের ওয়েবসাইটে নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাপানের পার্লামেন্ট সদস্যদের নাম প্রকাশ করে মন্ত্রণালয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এ সম্পর্কে বলেছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের বিষয়ে আমাদের দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রকাশ করা কখনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। রাশিয়াবিরোধী অবস্থানের কারণে জাপানি আইনপ্রণেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে টোকিও। একইসঙ্গে দেশটিতে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও জব্দ করেছে। এরপর থেকে মস্কো ও টোকিওর মধ্যে উত্তেজনা বেড়েছে।

চলতি বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মস্কোর এ পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, রাশিয়ার কর্মকাণ্ড খুব স্পষ্টভাবে ইউক্রেনের সার্বভৌমত্বের ক্ষতি করে ও আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে যায়। আমরা এ পদক্ষেপের সমালোচনা করছি ও কূটনৈতিক আলোচনায় ফিরে আসতে রাশিয়াকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি।

তার গত মে মাসে বেশ কয়েকজন কর্মকর্তাসহ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার ওপর রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা দেয় মস্কো।

এ ছাগা গ্রুপ-সেভেনে যোগ দিয়ে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দের ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে শাখালিন-২ তেল ও গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে জাপানি অংশীদারি রুশ অপারেটরের কাছে হস্তান্তরের জন্য ডিক্রি প্রকাশ করে মস্কো।

কিন্তু জাপান এ প্রকল্প টিকিয়ে রাখতে চেয়েছিল। কারণ দেশটি জীবাশ্ম জ্বালানির পুরোটাই আমদানিনির্ভর। জাপানের আমদানীকৃত তরল প্রাকৃতিক গ্যাসের ৮ শতাংশই আসে রাশিয়া থেকে।

সূত্র : আল জাজিরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102