ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মায় ডুবে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু : ঘুরতে যাওয়া ১৫ বন্ধু গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

ঢাকার দোহারের মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় তার ১৫ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। সানির পরিবারের পক্ষ থেকে করা মামলার পর তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

ওসি বলেন, সানির মৃত্যু ঘটনায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতে দোহার থানায় হত্যা মামলা করা হয়। মামলার পর সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শিক্ষার্থীদের সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন শরীফুল হোসেন, শাকিল আহমেদ, সেজান আহমেদ, রুবেল, সজীব, নূর জামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, শাহরিয়ার মোমেন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান জিতু।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102