ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৮ মাস পর ফিরেই তুলে নিয়েছেন পাঁচ উইকেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৮ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের একাদশে সুযোগ পান স্পিনার তাইজুল ইসলাম।

এ ম্যাচটির আগে সর্বশেষ ২০২০ সালের মার্চ মাসে কোনো ওয়ানডে ম্যাচে খেলেন তিনি।

সময়ের হিসেবে প্রায় ২৮ মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ তৈরি হয় তার।

আর ওয়ানডেতে তার ফেরাটা হয়েছে দারুণ। তিনি উইন্ডিজের বিপক্ষে এ ম্যাচটিতে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। নিজের পুরো ১০ ওভার বল করে মাত্র ২৮ রান দিয়ে পাঁচটি উইকেট নিজের ঝুলিতে পুরেন তিনি। এই ১০ ওভারের মধ্যে আবার দুটি ওভার মেইডেনও দেন তাইজুল।

টেস্ট স্পেশালিস্ট হিসেবে খ্যাত তাইজুল ইসলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচটিসহ মোট ১০টি ম্যাচ খেলেছেন। আর ক্যারিবীয়দের বিপক্ষে এ ম্যাচটির মাধ্যমেই ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো একটি ম্যাচে পাঁচটি উইকেট পাওয়ার স্বাদ পেয়েছেন তিনি।

এর আগের ৯টি ওয়ানডে ম্যাচে তিনি উইকেট তুলে নিয়েছিলেন ৯টি। এখন তার উইকেট সংখ্যা দাঁড়াল ১৪।

এদিকে তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে দ্বিতীয় ওভারটি করতে আসেন। তিনি তার প্রথম বলেই ওপেনার ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন। এরপর শাই হোপ, রোভম্যান পাওয়েল, কিমো পল এবং সর্বশেষ অধিনায়ক নিকোলাস পুরানকে সাজঘরে ফেরান।পুরান দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102