ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সড়ক দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আব্দুল্লাহ মামুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১৬ জুলাই) ঢাকা মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহেশমারা ইউনিয়নে। গত ৯ জুলাই তার নিজ জেলা টাঙ্গাইলে বাইকে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পান। এবং প্রাইমারি ব্রেইন ড্যামেজ হয়। পরবর্তীতে তিনি ঢাকা মেডিক্যালে চিকিৎসারত ছিলেন।

তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। অন্য দুই বোন বিবাহিত। পাঁচ বছর বয়সে তার বাবা মারা যান। ফলে তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

এদিকে আব্দুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিশ্ববিদ্যালয়ের বন্ধু মহলে।

এ বিষয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা বলেন, আব্দুল্লাহর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এটা মানতে পারছি না যে সে আর ক্লাসে আসবে না। আমর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি সর্বক্ষণ।

শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড.আইনুল ইসলাম বলেন, আব্দুলাহ খুব ভালো ছেলে ছিল। তার এই অকাল মৃত্যু মানা কষ্টকর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102