ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অর্ধশত কোটি টাকা ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

পদ্মা সেতুর উদ্বোধন শেষে গত ২৬ জুন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার পর থেকে ২০ দিনে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে পাড়ি দিয়েছে চার লাখ ৫০ হাজার ৩১২ যানবাহন।

এতে মাত্র ২০ দিনে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ এক মাস না হতেই সেতুতে টোল আদায় অর্ধশত কোটি টাকার ও বেশি ছাড়িয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, প্রথম ২০ দিনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়েছে দুই লাখ ৩০ হাজার ৪১৬ যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২৬ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা।

অন্যদিকে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে পাড়ি দিয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৯৬ যানবাহন। এতে আদায় হয়েছে ২৫ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৪৫০ টাকা।

পদ্মা সেতুর টোল ব্যবস্থাপনা ও মাওয়া প্রান্তের টোল প্লাজায় দায়িত্বে থাকা পদ্মা সেতুর সাইট অফিসের, নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, ঈদের সময় রাজধানী ছেড়ে বাড়ি ফেরা মানুষের যে বাড়তি চাপ ছিল তা আমরা সফলভাবে সামলাতে পেরেছি তবে অতীতে ফেরিঘাটে ভোগান্তির যে অভিজ্ঞতা ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের এবার সেই চিত্রটি বদলে গেছে একেবারেই। এবারের ঈদযাত্রায় প্রথমবারের মতো লাখো মানুষ পদ্মা সেতু পাড়ি দিয়েছে নির্বিঘ্নে।

আর এখন যানবাহন পারাপার স্বাভাবিক সময়ের মতো রয়েছে। কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন টোল আদায়ে আরও আধুনিক সিস্টেম ইন্সটলেশন করবে আগামী ডিসেম্বরের মধ্যে। তখন সেতুতে টোল আদায়ের সক্ষমতা আরও বাড়বে। আরও দ্রুত টোল আদায় হবে।

বর্তমানে সেতুতে ৬টি লেন দিয়ে ঘণ্টায় এক হাজার থেকে এক হাজার ২০০ গাড়ির টোল আদায় করা সম্ভব হচ্ছে স্বাভাবিকভাবেই, তখন আরও বেশি হবে তাই সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এখন মাওয়া প্রান্তে ক্যাশ ট্রানজেকশনে টোল আদায় হচ্ছে, পাশাপাশি একটি হাইব্রিড লেনে ক্যাশ ও ইলেকট্রনিক ট্রানজেকশনের লেন রয়েছে। চূড়ান্ত পর্যায়ে টোল প্লাজায় একটি ইটিসি লেনও থাকবে। এছাড়া ইমারজেন্সি লেন থাকবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ যানবাহন পারাপারের জন্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102