ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড় ভাইয়ের ঘুসিতে ছোট ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩৪ বার পঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে বড় ভাই মিলন মিয়ার (৪২) ঘুসিতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে খালিয়াজুরীর উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মিলন মিয়া ও মুক্তার মিয়া ওই গ্রামের কেনু মিয়ার ছেলে। মুক্তার মিয়া ছিলেন কাঠ বিক্রেতা। মিলন মিয়াও একই ব্যাবসায় জড়িত ছিলেন।

লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুক্তার তার মা ও বোনের সঙ্গে কথা কাটাকাটি করছিলেন তাদের পারিবারিক ঋণ পরিশোধের বিষয় নিয়ে।

তারপর এ কথা কাটাকাটিতে যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে সজোড়ে ঘুসি দেন মিলন। এতে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই
মারা যান মুক্তার মিয়া।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিলনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে এ ব্যাপারে হত্যা মামলা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102