ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে দু’টি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিমানটি দু’টিতে থাকা চার আরোহীর সবাই নিহত হয়েছেন।

সিবিএস নিউজ জানিয়েছে, নর্থ লাস ভেগাস এয়ারপোর্টে এ ঘটনা ঘটেছে। রোবরার দু’টি জেনারেল এভিয়েশন এয়ারক্রাফটের সংঘর্ষ হয় বলে জানান বিমান চলাচল কর্মকর্তারা।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএ) জানিয়েছে, রোববার স্থানীয় সময় বেলা প্রায় ১২টার দিকে উড্ডয়নের প্রস্তুতকালে একটি পাইপার পিএ-৪৬-র একটি সেসনা ১৭২ এর সঙ্গে সংঘর্ষ হয়।

সংস্থাটি বলছে, পাইপারটি রানওয়ে ৩০-রাইটের পূর্বে একটি মাঠে বিধ্বস্ত হয় এবং সেসনা একটি পুকুরে পড়ে যায়। দু’টি বিমানে দু’জন করে লোক ছিল।

ক্লার্ক কাউন্টি ডিপার্টমেন্ট অব এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, কেউই বেঁচে নেই। এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

মারাত্মক এই দুর্ঘটনার কয়েক ঘন্টা পর বিমানবন্দরটি বিমান চলাচলের জন্য উন্মুক্ত ছিল এবং সন্ধ্যা পর্যন্ত দু’টি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে ফার্স্ট রেসপন্ডার এবং তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ করতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102