ভাইয়ের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকায় দুজনকেই খুন করেছেন স্বামী। এ সময় নিজের গায়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালায় ওই স্বামী। ভারতের উত্তর প্রদেশের বারাবাঁকিতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর দ্য প্রিন্টের
স্ত্রী ও নিজের ভাইকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি নিজের বাবাকেও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বাবা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
পরকীয়া সম্পর্কের সন্দেহে নিজের স্ত্রী এবং ভাইকে হত্যা করা ওই ব্যক্তির নাম বিজয় কুমার শুক্লা। তিনি দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। স্ত্রীকে খুন করার পরছোট ভাই অজয় শুক্লার (৩২) সঙ্গে তর্ক হয় তার। তখন তাকেও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় বাবা নারায়ণ শুক্লা (৬৫) তাকে বাধা দিতে আসলে তার ওপরও হামলা চালায় ওই খুনি।
এ বিষয়ে বারাবাঁকির পুলিশ সুপার অনুরাগ ভাট বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ আমরা খবর পাই, এক ব্যক্তি তার বাড়িতে বন্দুক নিয়ে উঠেছে। সেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির নিজের বাবা এবং ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন বলে দেখতে পাই। আমরা পৌঁছাতেই ওই ব্যক্তি নিজেকেও গুলি করেন। আটকের পর ওই ব্যক্তি নিজের স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন। দুই দিন আগে স্ত্রীকে খুন করে বাড়িতেই লুকিয়ে রেখেছিলেন তিনি। স্ত্রীর মরদেহও আমরা উদ্ধার করেছি।