ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুয়াকাটায় হোটেলের রুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় রোজ গার্ডেন নামের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) রাত নয়টায় ওই হোটেলের চার তলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হোটেলের রেজিস্ট্রার বুক অনুযায়ী মৃত রিচী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও হোটেল ম্যানেজার সূত্রে জানা যায়, রোববার রাত নয়টায় রায়হান নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন ওই তরুণী। এ সময় একই এলাকার রয়হানের বন্ধু রিফাতও তার স্ত্রী মিথিলাকে নিয়ে ওই হোটেলের অপর একটি কক্ষে ওঠেন।

সোমবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচীর কথা কাটাকাটি হলে তারা দুজনই চারতলা থেকে হোটেলের নিচে নামেন। পরে হঠাৎ রিচী নিচ থেকে ফের রুমে চলে আসেন। পরে রায়হান এসে হোটেলের রুম ভেতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করেন। পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত রিচীর স্বামী রায়হান ও তার বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে রেখেছি। ময়নাতদন্তের পর আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102