ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৩৭) ও তার ছেলে মোহাম্মদ আলী (৬)।

স্থানীয়রা জানান, ইউসুফ আলী মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তিনি একটি দোকানে বিস্কুটের বিল পরিশোধ করার সময় শিশুটি দৌড়ে মহাসড়কে চলে যায়। এ সময় বাবা তার ছেলেকে সরিয়ে আনতে গেলে সিলেটগামী অজ্ঞাত পরিচয় একটি গাড়ি দুজনকেই চাপা দেয়।

এতে শিশু মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যায়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ইউসুফ আলীর।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102