ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অলৌকিক শিশুর বাবা-মায়ের মৃত্যু: সেই ট্রাকচালক শিপন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত
অলৌকিক শিশুর বাবা-মায়ের মৃত্যু: সেই ট্রাকচালক গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে যে ট্রাক চাপায় এক পরিবারের তিনজন নিহত হয়েছিলেন, মৃত্যুর আগ মুহূর্তে অলৌকিকভাবে জন্ম দিয়েছিলেন এক শিশুর, সেই ট্রাকের চালক রাজু আহমেদ শিপনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৮ জুলাই) রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন র‍্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে শনিবার বিকেলে তিনজনকে চাপা দেয়ার ঘটনায় পুলিশ ট্রাকটিকে জব্দ করতে পারলেও তাৎক্ষণিক পালিয়ে যান চালক। নিহত জাহাঙ্গীর আলমের বাবা অজ্ঞাত আসামি করে মামলার পর পুলিশ চালককে খুঁজলেও তার পরিচয় মিলছিল না।

শনিবার (১৬ জুলাই) ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যান এক অন্তঃসত্ত্বা নারী রত্না বেগম, তার স্বামী ও মেয়ে। তখন সড়কেই এই নবজাতক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। শুধু তাই নয়, অলৌকিকভাবে বেঁচেও গেছে নবজাতকটি। ওই নবজাতককে ময়মনসিংহ সদরের সিবিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের কোর্ট বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102