ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অভিমান করে রূপসা নদীতে ঝাঁপ দিয়েছেন মিম !

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

খুলনার খানজাহান আলী (র.) (রূপসা) সেতু থেকে মিম আক্তার (১৯) নামের এক গৃহবধূ রূপসা নদীতে ঝাঁপ দিয়েছেন।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ওই গৃহবধু সেতু থেকে নদীতে লাফ দেন।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর আড়াইটা পর্যন্ত ঘটনার ১৬ ঘণ্টার পার হয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, লবণচরা মোল্লাপাড়া এলাকার ড্রাইভার গলির বাসিন্দা জালাল ফকিরের মেয়ে মিম ও জাফর ফকিরের ছেলে আলী আকবর ফকিরের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। ৪ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

সোমবার রাতে স্বামী খাওয়ার সময় মিম চুল ঝাড়ছিল তখন তার স্বামী বলেন খাওয়ার সামনে চুল ঝাড়ছো এভাবে কি খাওয়া যায়? এ সময় অভিমান করে মিম ঘর থেকে বের হয়ে যান। তার শ্বশুর বাড়ির লোকজন পেছন পেছন আসেন। কিন্তু তারা আসার আগেই রূপসা সেতুর মাঝ থেকে নদীতে লাফ দেন মিমি। স্থানীয়রা পুলিশে খবর দিলে কোস্টগার্ড, নৌ পুলিশ, ডুবরি দল ও পুলিশ ট্রলারযোগে বিভিন্নস্থানে খোঁজ নেয়। কিন্তু মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

তবে মিমের শ্বশুর জাফর বলেন, ‘সন্ধ্যায় ছেলে কাজ শেষে বাড়ি ফিরে এলে মিমদের দুজনকে ঘরে দেখি। এর কিছুক্ষণ পরে লোকমুখে জানতে পারেন মিম রূপসা সেতুর দিকে রওনা হয়েছে। তারা সঙ্গে সঙ্গে সেতুর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেতু কাছে গিয়ে তারা জানতে পারে মিম সেখান থেকে নদীতে লাফ দিয়েছে’।

খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন মিঠু বলেন, প্রাথমিকভাবে শোনা গেছে স্বামীর সঙ্গে অভিমান করে মিম সেতু থেকে নদীতে লাফ দিয়েছেন। খবর শুনে আমি কোস্টগার্ড, নৌ পুলিশ নিয়ে রূপসা সেতু থেকে চালনা পর্যন্ত খুঁজেছি কিন্তু পাইনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102