ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সখীপুরে ট্রাক্টরের ফলার আঘাতে কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

টাঙ্গাইলের সখীপুরে জমিতে হাল দেওয়ার সময় ট্রাক্টরের ফালার আঘাতে সুমন আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর চাকলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ সুমনের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

সুমন আহমেদ ওই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার সন্ধ্যায় সুমন তার বাড়ির পাশে প্রতিবেশীর জমিতে ট্রাফি ট্রাক্টর দিয়ে দিয়ে হাল চাষ করার সময় চালককে সহযোগিতা করার জন্য ট্রাক্টরে উঠে বসে। এ সময় অসাবধানতায় চলন্ত ট্রাক্টরের ফলার নিচে পড়ে যায় সুমন। এতে তার দেহ খণ্ডবিখণ্ড হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। তবে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102