ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার নিলক্ষায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রাযপুরার নিলক্ষা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোসলেম মিয়া ও আমির মেম্বার। তারা দুজনই বাঁশগাড়ী এলাকার বাসিন্দা। তবে পুলিশ জানিয়েছেন সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

তারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার নিলক্ষা গ্রামের সুমেদ আলী ও রাজিব গ্রুপের সঙ্গে একই এলাকার নিজাম উদ্দিন ও মতিন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, মামলা ও পাল্টা মামলা দায়ের ঘটনা ঘটেছে। গত ১ বছর আগে দুপক্ষের সংঘর্ষের পর নিজাম উদ্দিন ও মতিনের লোকজনকে এলাকা ছাড়া করা হয়। এরই মধ্যে আজ মঙ্গলবার দুপুরে নিজাম উদ্দিন ও মতিন গ্রুপের লোকজন পার্শ্ববর্তী বাঁশগাড়ী থেকে লোকজন নিয়ে এলাকায় উঠার চেষ্টা চালায়। খবর পেয়ে সুমেদ আলী ও রাজিব গ্রুপের লোকজন টেঁটা-বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে বাধা দেয়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে মোসলেম মিয়া ও আমির মেম্বার মারা যান। এসময় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও নরসিংদী অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানিয়েছেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে পুনরায় তারা সংঘর্ষে জড়ায়। এতে ১ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102