ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলহাজ্ব নূরুল আমীন মাস্টারের জানাজা সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

শেরপুর সদরের বিশিষ্ট শিক্ষানুরাগী, লেখক ও সংগঠক আলহাজ্ব নূরুল আমীন (খোকা) মাস্টারের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ জুলাই) রাত ১০ টায় সদর উপজেলার চরশেরপুরে ইউনিয়নের যোগিনী মুড়া নামাপাড়া গ্রামের বাড়িতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

আলহাজ্ব নূরুল আমীন (খোকা মাস্টার) সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে বারোটা’র দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কয়েক মাস ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজন, শিক্ষার্থীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব নূরুল আমীন মাস্টার “সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র শেরপুর জেলা সভাপতি আলমগীর আল আমিন হারুনের পিতা।
আলহাজ্ব নূরুল আমীন কর্মজীবনে মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়, শেরপুর ভিক্টোরিয়া একাডেমি, শেরপুরের ডা: সেকান্দার আলী কলেজ, রাজধানী ঢাকার মণিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

এছাড়া তিনি আখের মামুদ বাজারে শহীদ সেলিম মেমোরিয়াল একাডেমি, যোগিনীমুড়া নামাপাড়া মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102