ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ.লীগ নেতার বিরুদ্ধে জাল দলিলে জমি বিক্রিসহ নানা অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩০ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ, নিরীহদের জমি দখল, নিজ দলের নেতাকর্মীদের কাছ থেকে পদ বাগিয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া, সন্ত্রাসী কার্যকলাপ চালানো এবং ভূমিদস্যুসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে ইকবাল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার নামে।

অভিযুক্ত ইকবাল হোসেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

তার বিরুদ্ধে রেজিস্ট্রিকৃত জমি ভুয়া দলিল দ্বারা জালিয়াতির মাধ্যমে দেড় কোটি টাকার জমি রেজিস্ট্রি করে অর্ধশত পরিবারকে নিঃস্ব করার অভিযোগ রয়েছে।

উপজেলার খাগাটি মৌজার আব্দুর রহমান গংদের ২ একর ১১ শতাংশ এবং অন্যদের ৩ একর ৭২ শতাংশ জমি জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক প্যারামাউন্ট হোল্ডিং কোম্পানির নামে রেজিস্ট্রি করার অভিযোগ পাওয়া গেছে।

ওই সব জমির মালিক খবর পেয়ে সাব-রেজিস্ট্রি অফিস অবরুদ্ধ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু ইকবাল হোসেনের রোষানল থেকে মুক্ত হয়নি ওই কৃষকদের।

অপরদিকে ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে হেলাল মিয়া জানান, তার পৈতৃক বাড়ি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে ইকবাল হোসেন তার লালিত বাহিনী নিয়ে বাড়িতে ভাঙচুর করে এবং বাড়ি ছেড়ে দিতে হুমকি দেয়।

ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের কাছ থেকেও পদবাণিজ্যের জুড়ি নেই তার। ওপরমহলের নেতাদের দোহাই দিয়ে স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে পদ বাগিয়ে দেওয়ার কথা বলে ক্রমশ হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

উপজেলার রামপুর গ্রামের খলিলুর রহমান যুগান্তরকে জানান, ইকবাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর তাকে ভালো পদ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, অভিযুক্ত ইকবাল হোসেন নানা কায়দায় পদ দেওয়ার কথা বলে নেতাকর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

এদিকে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে তার মতবিরোধীদের দমন করতে ইকবাল হোসেন গড়ে তুলেছেন নিজস্ব ক্যাডার বাহিনী। দলীয় প্রতিপক্ষকে ঘায়েল করতে এবং জমি দখলসহ তার বহুমুখী সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করেন এই ক্যাডার বাহিনীকে।

এ ব্যাপারে অভিযুক্ত ইকবাল হোসেন যুগান্তরকে বলেন, একটি মহল আমার জনপ্রিয়তা দেখে ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাজাকারের জামাতা ও বিএনপির প্রেতাত্মারা আওয়ামী লীগের সম্মোলন ঘিরে নাশকতা সৃষ্টি করতে এসব ষড়যন্ত্র করছে। সম্মেলনে এর কঠিন জবাব দেওয়া হবে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102