ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীদের অন্তর্বাস খোলানোর অভিযোগে আটক ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৪৩ বার পঠিত
প্রতীকী ছবি

অন্তর্বাসে ধাতব হুক থাকায় মেটাল ডিটেক্টরে ‘বিপ’ শব্দ হচ্ছিল। সেজন্য গত রবিবার ভারতের কেরালার কোল্লাম জেলায় ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (এনইইটি) দিতে যাওয়া ছাত্রীদের পরীক্ষায় বসার আগে অন্তর্বাস খুলতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

এনডিটিভি জানিয়েছে, এক ছাত্রীর বাবা পুলিশের দ্বারস্থ হওয়ার পর পাঁচ নারীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন ভুক্তভোগী ছাত্রীদের অন্তর্বাস খুলতে বাধ্য করেছিল।

বিজ্ঞাপন

কেরালার উচ্চশিক্ষামন্ত্রী আর বিন্দু ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) দিকে আঙুল তুলে সোমবার এক টুইট বার্তায় জানিয়েছেন, এজেন্সির দিক থেকে এটা বিরাট বড় গাফিলতি। চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা।

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখে ক্ষোভ জানিয়েছেন বিন্দু। যে সংস্থাকে ওই কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি তুলেছেন তিনি।

নারী নিরাপত্তাকর্মীরা অন্য ছাত্র ও পুরুষ পরীক্ষকদের সামনে ছাত্রীদের অন্তর্বাস খুলে স্টোর রুমে রাখতে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী জানিয়েছেন, আপত্তি করায় তার মেয়েকে বলা হয়েছিল, কোনটা তোমার কাছে বড়? অন্তর্বাস নাকি পরীক্ষা?

সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এক ছাত্রীর বাবা বলেছেন, আমার মেয়ে ক্লাস এইট থেকে নিটের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এর পরে ঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি।

ছাত্রীদের প্রায় ৯০ শতাংশ এমন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। টাকার ব্যাগ, বেল্ট, টুপি, গয়না, জুতার ব্যাপারে এনটিএ-র নির্দেশিকা থাকলেও অন্তর্বাস বা হুকের ব্যাপারে কিছু উল্লেখ নেই বলে জানিয়েছেন অভিভাবকরা।
সূত্র: এনডিটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102