ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেকনাফে নিখোঁজের তিনদিন পর স্কুলছাত্রের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মোঃ শাকিব (১২) নামের এক স্কুলছাত্রের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ শাকিব কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনির ছাত্র, টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী, আমতলী ঘোনার পাড়া এলাকার মোঃ আবুল মঞ্জুরের ছেলে।

গত শনিবার (১৬ জুলাই) বিকেলে ঘুরাঘুরির জন্য বের হয়ে শাকিব আর বাসায় ফিরে আসেনি। আত্নীয়-স্বজনরা সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুজির পর শাকিবকে পাওয়া যায়নি।

নিখোঁজের তিনদিন পর, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর স্লুইস গেইট নামক স্থান থেকে শাকিবের মৃতদেহটি উদ্ধার করা হয়।
শাকিবের পিতা মোঃ আবুল মঞ্জুর জানান, আমার ছেলে মোঃ শাকিব গত শনিবার (১৬ জুলাই) বিকেলে বাড়ি থেকে ঘুরতে বের হয়। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইক্যং নাফ নদীর স্লুইস গেইট নামক স্থানে আমার ছেলের ভাসমান মৃতদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিই। ছেলে কিভাবে মারা গেছে তা আমরা এখনো জানি না।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, নিহত শাকিবের পিতা মোঃ আবুল মঞ্জুর টেকনাফ থানায় গত ১৮ জুলাই লিখিত সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন। ছেলেটি উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে গেছি। গতকাল মঙ্গলবার নাফ নদীর স্লুইস গেইট নামক স্থানে ভাসমান অর্ধগলিত স্কুলছাত্রের মৃতদেহটি উদ্ধার করি।

উদ্ধারের পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102