ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁয় ঘরে ঝুলে ছিল স্বামী-স্ত্রীর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা গ্রামের মাসুম আলী সরদার (২১) ও তার স্ত্রী লিমা খাতুন (১৯) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের আসকরের মেয়ে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন স্বামী-স্ত্রী। সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়া না দিলে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে মাসুমকে গলায় গামছা ও লিমা খাতুনকে ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা-মার সঙ্গে অভিমান করে তারা এই ঘটনা ঘটাতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102