ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিখোঁজের তিনদিন পর হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৮ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে রাজা প্রামানিক (৫০) নামে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কাশিনাথপুর বড়াট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের সেচ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাজা প্রামানিক (৫০) সাঁথিয়া উপজেলার শ্রীধড়কুড়া গ্রামের সিরাজ প্রামানিক ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, কাশিনাথপুর বড়াট গ্রামের বেঙ্গল মিটের সামনে মহাসড়কের পাশে ক্যানালে এক মধ্যবয়সীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা এই ব্যক্তিকে হত্যা করে লাশটি এখানে ফেলে রেখে যায়। তবে পুলিশ জানায়, রাজা ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102