ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিক্ষার্থীদের আন্দোলন: সিল্কসিটি ট্রেনের রোববারের ছুটি বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের চাপ মোকাবিলায় রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আগামী রোববার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা থেকে যাত্রীদের নিয়ে সরাসরি রাজশাহী যাবে ট্রেনটি।

এছাড়া চাপ সামলাতে রাজশাহীগামী অন্যান্য ট্রেনে বাড়তি কোচ দেওয়ার প্রক্রিয়াও চলছে।

বুধবার (২০ জুলাই) টিকিট না পেয়ে শিক্ষার্থীরা ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে বিক্ষোভ করলে তিন ঘণ্টা বন্ধ থাকে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ। এরপরই রেলওয়ে দ্রুত এ পদক্ষেপ নিয়েছে।

আগামী ২৫ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। তিন দিনব্যাপী চলমান ভর্তি পরীক্ষায় রাজশাহী শহরে আসবে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে আমরা বিশেষ দৃষ্টি রাখছি। রোববার সিল্কসিটি ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন। কিন্তু ভর্তি পরীক্ষা উপলক্ষে এ বন্ধটা আমরা রাখছি না। ওই দিন শুধু ঢাকা থেকে যাত্রী নিয়ে সরাসরি রাজশাহী চলে আসবে, ননস্টপ হিসেবে।

তিনি বলেন, পরীক্ষার সময়টায় প্রতিটি ট্রেনেই ২/১টি করে অতিরিক্ত কোচ যুক্ত করার জন্য পরিকল্পনা করেছে রেলওয়ে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি:

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার শিফটে এই ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে ১০টায়।

শুধু এই শিফটেই বিজ্ঞান ও অ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এবং সবশেষ বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা নেওয়া হবে।

দ্বিতীয় দিন ২৬ জুলাই ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষাও চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে দুপুর ১২টা, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি শিফটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ‘এ’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।

শেষ দিন ২৭ জুলাই ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অনুষদের পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। যেখানে শুধু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।

সর্বশেষ তৃতীয় শিফটে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102