ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তরুণীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি অজয় মন্ডল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

ফতুল্লা থানার পাগলার বৈরাগীবাড়ী এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে আসা তরুণী (১৯) গণধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তার নাম অজয় মন্ডল।

বুধবার (২০ জুলাই) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন তেতৈই তলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অজয় মন্ডল (২৬) ফতুল্লার পাগলা বৈরাগীবাড়ি এলাকার নগেন ওরফে নগেন মন্ডলের ছেলে।

রাতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গণধর্ষণের ঘটনায় গত ১৪ জুলাই ভিকটিম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ধারা ৯(৩) অনুযায়ী ফতুল্লা থানায় একটি গণধর্ষণ মামলা (নং ৩৩) দায়ের করেন। গণধর্ষণের ঘটনায় পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারে র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০ জুলাই র‌্যাব-১১ এর একটি টিম এই মামলার প্রধান আসামি অজয় মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও এজাহার সূত্রে জানা যায়, গত তিন মাস আগে ভিকটিমের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে ভিকটিম তার বাবার বাড়িতে অবস্থান করে এবং মাঝে মধ্যে বান্ধবী শ্রাবন্তীর পাগলা বৈরাগীবাড়ীর বাসায় বেড়াতে আসে। গত ১৩ জুলাই রাতে ভিকটিম তার বান্ধবীর বাড়িতে অবস্থান করে। ১৪ জুলাই রাতে বান্ধবীর বাড়ির পাশের দোকান থেকে খাবার কিনে ফেরার পথে ২নং বিবাদী শাওন ভিকটিমের পথরোধ করে কথা আছে বলে গলায় ছুরি ঠেকিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আসামি অজয় মন্ডল ও রনি অবস্থান করছিল। এক পর্যায়ে ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম জ্ঞান হারিয়ে ফেলে।
আসামিরা ভিকটিমের জ্ঞান ফিরলে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। এ মামলার অন্যান্য পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102