ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেল কিনে না দেয়ায় ফেসবুক লাইভে এসে কিশোরের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩১ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় ফেইচবুক লাইভে এসে হানিফ পালোয়ান (১৬) নামে এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার (২০ জুলাই) রাত ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার উপজেলা চত্বর কলোনিতে এ ঘটনা ঘটে।

হানিফ পালোয়ান উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের সাহের পালোয়ানের একমাত্র ছেলে এবং সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক মুর্শেদ হানিফ পালোয়ানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

নিহত হানিফ পালোয়ানের চাচা শাহীনুর রহমান বলেন, ছোটবেলা থেকেই মোটরসাইকেলের প্রতি ব্যাপক আগ্রহ ছিলো হানিফের। পুরানো একটি মোটরসাইকেল পরিবারের পক্ষ থেকে কিনেও দেয়া হয়েছিলো। কিন্তু তার শখ ছিলো নতুন একটি মোটরসাইকেলের। টাকাও জোগাড় করা চেষ্টা চলছিলো। কিন্তু আবেগ বশত রাত আনুমানিক ১০টায় ফেইসবুক লাইভে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বলেন, হানিফ পালোয়ান নামে ছেলেটিকে সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার আত্মীয়স্বজন নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই ছেলেটি মারা গিয়েছিলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102