ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪৩ বিসিএসের লিখিত পরীক্ষা রোববার শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৫৯ বার পঠিত

৪৩ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী রোববার থেকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুরু হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— এবার লিখিত পরীক্ষায় ১৫ হাজার ২২৯ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষার হলে বই, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেক্ট্রনিক যোগাযোগ যন্ত্র ইত্যাদি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা গহনা-অলংকার জাতীয় কিছু ব্যবহার করে ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড বা এ ধরনের কোনো কিছু বহন করতে পারবেন না।

চলতি বছরের ২০ জানুয়ারি ৪৩ বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে ১৫ হাজার ২২৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102