ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাল সনদে ১৫ বছর ধরে ব্যাংকে চাকরির অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত
মাহমুদ হোসেন

রাজশাহীতে অবৈধ নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘ ১৫ বছর ধরে সমবায় ব্যাংকে জাল সনদে চাকরির অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মাহমুদ হোসেন।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাত করে কম্পিউটার অপারেটর থেকে হিসাবরক্ষক এবং বর্তমানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন। মাহমুদ হোসেন নগরীর শিরোইল এলাকার বাসিন্দা আ. সাত্তার প্রামাণিকের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাহমুদ হোসেন যে শিক্ষাগত যোগ্যতার সনদে চাকরি করছেন তার সবগুলোই জাল। তার এসএসসি, এইচএসসি এবং মাস্টার্সের সার্টিফিকেট যাচাই-বাছাই করে তা জাল হিসেবে শনাক্ত করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী ও চন্দনবাইশা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

সার্টিফিকেট যাচাই-বাছাই কর্তৃপক্ষ বলছে, ওই সার্টিফিকেটে যে নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হয়েছে, তা ভুয়া।

চন্দনবাইশা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী বলেন, ‘আমরা সার্টিফিকেট যাচাই-বাছাই করে দেখেছি, মাহমুদ হোসেন নামে কোনও শিক্ষার্থীকে কলেজ থেকে সার্টিফিকেট দেওয়া হয়নি। ওই রোল ও রেজিস্ট্রেশন নম্বর ভুয়া।’

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ব্যাংকের একাধিক কর্মকর্তার অভিযোগ, ২০০৭ সালে জাল সনদের মাধ্যমে ওই ব্যক্তি কম্পিউটার অপারেটর পদে চাকরি নেন। সে সময় নিয়োগ কমিটির প্রধান ছিলেন তার এক আত্মীয়। এরপর বিভিন্ন ক্ষমতাশীল রাজনৈতিক দলের নেতাদের সহায়তায় হিসাবরক্ষক ও পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন। এর আগে একটি অভিযোগে ব্যাংক থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে মাহমুদ হোসেন বলেন, ‘এসব তথ্য সঠিক নয়। আমার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।’

এ ব্যাপারে সমবায় ব্যাংক লিমিটেড রাজশাহীর সভাপতি মো. সোলাইমান বলেন, ‘এরকম কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ সত্য হলে তদন্ত সাপেক্ষে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102