ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের মাছ শিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ একটি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-বাহিনী।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১২টায় পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। পরে বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় তাদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা প্রদেশে।

নৌ-বাহিনী জানায়, গতকাল রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এসময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় ৫ থেকে ৬টি ট্রলার। পরে তাদের ধাওয়া দিয়ে ‘মা ত্রিপুরা সুন্দরী’ নামের একটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলো ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হরলাল দাস (৫০), ব্রিটিশ দাস (৪৮), পঙ্কোজ দাস (২৬), রাজা দাস (২২), স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস (৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দীপক দাস (৩০), শুনিল দাস (৪৭), জয় হরিদাস (৪৫), সত্য লালদাস (২৫) ও রনজিত (২৪)। আর নদিয়া জেলার গোপাল পাল (৩৯), হরিদাস (৩২) ও সমির (৫০)। আটককৃতদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, গভীর সাগরে টহলকালে তাদের ধাওয়া দিয়ে ট্রলারসহ আটক করা হয়েছে। পরে বুধবার সন্ধ্যায় তাদের পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

পায়রা বন্দর নৌ-পুলিশের ওসি মোমেনুর রহমান জানান, নৌ-বাহিনীর সদস্যরা ইন্ডিয়ান একটি ট্রলারসহ ১৬ জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা কলাপাড়া থানা পুলিশের কাছে এসব জেলেদের সোপর্দ করবো। এ ঘটনায় নৌ-বাহিনী বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ভারতীয় জেলেসহ ট্রলার আটকের খবর পেয়েছি। পায়রা বন্দর নৌ-পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102