ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউরোপে আবারো রাশিয়ার গ্যাস সরবরাহ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪৭ বার পঠিত
নর্ড স্ট্রিম পাইপলাইন ১

রাশিয়ার সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম ১ দিয়ে ইউরোপে ফের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য দশ দিন পাইপলাইনটি বন্ধ রাখা হয়।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে ইউরোপের ভূমিকায় ক্ষুব্ধ মস্কো। সেকারণে অনেকেই আশঙ্কা করেছিলেন মস্কো হয়তো ওই পাইপলাইনটি দিয়ে গ্যাস সরবরাহ আর চালু করবে না।

বুধবার জোটভুক্ত দেশগুলোকে সতর্ক করে ইউরোপিয়ান কমিশন। রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে পরবর্তী সাত মাসে গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমাতে দেশগুলোকে পরামর্শ দেয় কমিশন।

ইউরোপে ব্যবহার হওয়া প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশের যোগান দেয় রাশিয়া। ২০২০ সালে মহাদেশটিতে রুশ গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ছিল জার্মানি। তবে রুশ গ্যাসের ওপর থেকে নির্ভরতা ৫৫ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দিয়েছে তারা। জার্মানি পর্যায়ক্রমে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করে দিতে চায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভয় কমানোর চেষ্টা করে সাংবাদিকদের বলেন, রাষ্ট্রীয় গ্যাস সংস্থা গ্যাজপ্রম তার সব চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণ করবে।

পাইপলাইনটি দিয়ে বৃহস্পতিবার ভোরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে এক মুখপাত্র জানিয়েছেন, সক্ষমতার মাত্র ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে। মধ্য জুনেও একই পরিমাণ গ্যাস সরবরাহ করছিলো রাশিয়া। ওই সময়ে মস্কোর তরফে বলা হয়, জার্মানির সিমেন্স এনার্জির কাছে মেরামতের জন্য পাঠানো সামগ্রি ফেরত আসতে দেরি হওয়ায় সরবরাহ কমাতে বাধ্য হয়েছে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102