ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া অপর এক ঘটনায় ট্রাকের ধাক্কায় এক অটো-ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের জয়পুরহাট ও বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইলিয়াস হোসেন (৭০) পাঁচবিবি উপজেলার খাসবাট্রা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ জুলাই গভীর রাতে জয়পুরহাট-হিলি সড়কে পাঁচবিবি পৌরসভার খাসবাগুরী কদমতলীতে তোয়েজ এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসত বাড়িতে ঢুকে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় কয়েকজন যাত্রী আহত হন।

অপরদিকে শুক্রবার সকাল ৮টার দিকে পাঁচবিবি ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন বটতলী নামক স্থানে একটি অটোভ্যানকে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় ঘটনাস্থলেই এক ভ্যান যাত্রীর মৃত্যু হয়। আর ভ্যানচালকসহ গুরুতর আহত অবস্থায় তিনজনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে ভ্যানচালক শ্রী জিতেন (৬০) এর অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102