ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেরুকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত

চলতি কোপা আমেরিকায় অপ্রতিরোধ্য ব্রাজিল নারী ফুটবল দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষেও তারা তুলে নিয়েছে বড় জয়। কলম্বিয়ার পাসকুয়েল গুরেইরো স্টেডিয়ামে পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। এবার পেরুকে ছয় গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো সেলেকাওরা।

আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। পরের দুই ম্যাচে উরুগুয়েকে ৩-০ এবং ভেনেজুয়েলাকে ৪-০ গোলে হারায় তারা। আজকের ম্যাচে পেরুকে পেয়ে আগের তিন ম্যাচকেও ছাড়িয়ে গেলো পিয়া সুন্ধাগের দল।

ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন দশ নম্বর জার্সির মারিও এডুয়ার্ডা ফ্রান্সেলিনো দা সিলভা। যাকে দুদা নামে ডাকা হয় বেশি। পরে প্রথমার্ধে স্কোরশিটে নাম তোলেন দুদা সাম্পাইও, গিস ফেরেইরা এবং আদালিমা দস সান্তোস।
দ্বিতীয়ার্ধে ফিরে আর বেশি গোল করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৪৮ মিনিটে ফে পালেরমো এবং ৫০ মিনিটে আদ্রিয়ানা লাল দা সিলভার গোলে হাফ ডজন পূরণ করে তারা। শেষ ৪০ মিনিটে হয়নি আর কোনো গোল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102