ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূর্ণিমার বিয়ে নিয়ে জায়েদ খানের পোস্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে করেছেন। তবে সে খবর জানিয়েছেন দুই মাস পর। আর এই বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা।

জানা গেছে, একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেন তিনি।

পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এদিকে চিত্রনায়ক জায়েদ খান নিজের ভেরিফায়েড আইডিতে পূর্ণিমা-রবিন দম্পতির বিয়ের ছবি পোস্ট করেছেন।

নায়িকাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘অভিনন্দন। পূর্ণিমার নতুন জীবন সুন্দর হোক। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।’

এর আগে, ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102