ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাতীয় মৎস্য সপ্তাহ শুরু, চলবে ২৯ জুলাই পর্যন্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২১ বার পঠিত

শনিবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। চলবে ২৯ জুলাই পর্যন্ত।

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রণালয় জানায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি এবং দেশের সব জেলা-উপজেলায় স্থানীয় কর্মসূচি পালন করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহের প্রথম দিন ২৩ জুলাই সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক র‌্যালির আয়োজন করা হয়। এদিন সকাল ১০টায় রাজধানীর মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সংবাদ সম্মেলন করবেন। একইদিন বিকেল ৪টায় রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হবে।

সপ্তাহের দ্বিতীয় দিন ২৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টা ৫০ মিনিটে গণভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন এবং সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক দেওয়া হবে। এদিন জাতীয় সংবাদপত্রে দেশের মৎস্য খাতের সাফল্য ও অর্জন নিয়ে নিবন্ধ প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিন ২৫ জুলাই বিকেল ৫টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন।

পঞ্চম দিন ২৭ জুলাই জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন।

এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলা অনুষ্ঠিত হবে। তাছাড়া ইলেকট্রনিক মিডিয়ায় মৎস্য সপ্তাহের গুরুত্ব তুলে ধরে সপ্তাহব্যাপী আলোচনা অনুষ্ঠান প্রচার করা হবে। এছাড়াও দেশের সকল জেলা-উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102